Tuesday , 28 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

প্রতিবেদক
Newsdesk
May 28, 2024 7:24 pm


নিজস্ব প্রতিবেদক :

আগামী ১৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসন অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে।

ঈদে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২ জুন থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

তিনি বলেন, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে আগামী ২ জুন আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

জানা গেছে, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন ২টায় বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ জুন বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ৩ জুন বিক্রি হবে ১৩ জুনের, ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের, ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের এবং ৬ জুন বিক্রি হবে ১৬ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত তারিখের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

ঈদুল আজহায় আগামী ১৬-১৮ জুন সরকারি ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সে হিসেবে এবারের ঈদে সব মিলিয়ে ৫ দিনের ছুটি পাবেন কর্মজীবীরা।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ককটেল বিস্ফোরণের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৫৯ জনের নামে মামলা

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষিকর্মকর্তা নিহত

দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি ঘরে বসে থাকে না: জি এম কাদের

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

ঢাবি’র জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা

ইসিতে সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮ প্রার্থীর, নামঞ্জুর ২১

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাথমিক বাছাইয়ে নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ এনসিপিসহ ১৪৪ দল

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম