Wednesday , 28 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

লন্ডনের মেয়র সাদিক খানকে হত্যার হুমকি

প্রতিবেদক
Newsdesk
February 28, 2024 1:00 pm

আন্তর্জাতিক ডেস্ক :

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকি পাওয়ার পর নিজের জন্য ২৪ ঘণ্টা পুলিশ পাহারা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

টাইমস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাদিক খান বলেন, গত বছরের শেষ দিকে তাকে ২৩৭ বার হত্যার হুমকি দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর আরব নিউজের।

এতবার হুমকি পাওয়ার পর ১৭ বার মামলাও করেন তিনি। এরপর থেকেই লন্ডন পুলিশের পক্ষ থেকে তার নিরাপত্তা জোরদার করা হয়।

এ বিষয়ে মেয়র বলেন, ‘এটি খুবই দুঃখজনক। লন্ডনের মেয়র হওয়া স্বত্বেও সবসময় পুলিশি পাহারায় নিজের ব্যক্তিগত জীবন পার করতে হবে তা কখনো ভাবিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া হুমকিগুলো খুবই আপত্তিকর এবং অশোভন ভাষায় দেওয়া হয়।’

সাদিক খান মনে করেন, ২০১৬ সালে ব্রিটেনে ব্রেক্সিটবিষয়ক গণভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকে দেশটিতে ইসলামবিদ্বেষ আগের তুলনায় অনেক বেড়ে গেছে।

২০১৬ সালে ব্রিটেনের ইতিহাসে প্রথম কোনো মুসলিম এবং শেতাঙ্গ নন এমন ব্যক্তি লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হন। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান লেবার পার্টির প্রার্থী ছিলেন। নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

১৫ বছর বাংলাদেশে ছিল মাফিয়া শাসন: তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইস্যুতে কঠোর হচ্ছে সরকার: উপদেষ্টা সাখাওয়াত

আমরা নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা

লাখ টাকায় নদী ইজারা দিয়েছে খুলনা জেলা

সহকর্মীদের প্রশংসা কুড়াচ্ছে পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু,আহত ১০

স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার : বিনামূল্যে প্রাথমিকসেবা পাবে তৃণমূলের মানুষ

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণে জড়িত পুলিশের এএসপি গ্রেফতার

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী

পুলিশের সহায়তায় ১০ হাজার আনসার নামছে মাঠে