শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হরমুজ খুলতে সময় চাইলেন ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, আর কিছু সময় পেলে হরমুজ প্রণালি উন্মুক্ত ও সেখানকার তেল দখল করতে পারবে যুক্তরাষ্ট্র। একইদিন পৃথকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ জলপথটি সচল করতে সহায়তা করতে প্রস্তুত।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আর সামান্য কিছু সময় পেলে আমরা খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারব। তেল দখলে নিয়ে ভাগ্য গড়তে (অর্থ উপার্জন) পারবো। এটি কি বিশ্বের জন্য অসাধারণ লাভের উৎস হবে?’

সময় পেলে যুক্তরাষ্ট্র কীভাবে জলপথটির নিয়ন্ত্রণ নেবে কিংবা তেলের ধরন কেমন হবে- তা ট্রাম্পের পোস্টে স্পষ্ট করা হয়নি।

এদিকে ইউরোপ ও ন্যাটোর সদস্যরা যখন হরমুজে সামরিক অভিযানের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করছে তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশ হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তা করতে পারে।

জেলেনস্কি বলেছেন, ‘এখন পর্যন্ত হরমুজ প্রণালির বিষয়ে কেউ আমাদের সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করেনি। তবে আমার বিদেশ সফরকালে আমি মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের বলেছি, প্রতিরক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে ইউক্রেন সহায়তা করতে প্রস্তুত।’ এক্ষেত্রে তিনি কৃষ্ণসাগরে জাহাজ চলাচল পুনরায় সচল করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। ইউক্রেনে আক্রমণের শুরুতে সেখানে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল রাশিয়া।

একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে হলে ড্রোন ইন্টারসেপ্টর (ড্রোন ধ্বংসকারী ব্যবস্থা), সামরিক কনভয় এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার (ইলেক্ট্রনিক যুদ্ধ সরঞ্জাম) প্রয়োজন হবে। ইউক্রেন এ কাজ করতে প্রস্তুত আছে।

পার হলো ফ্রান্সের জাহাজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরু জলপথটির নিরাপত্তা নিশ্চিত করতে মিত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁসহ ইউরোপের আরও কয়েকজন নেতা বড় ধরনের সামরিক অভিযানের বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

শুক্রবার এএফপির বিশ্লেষণ করা মেরিন ট্রাফিক তথ্য অনুযায়ী, ফ্রান্সের মালিকানাধীন একটি কনটেইনার জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ফরাসি সংস্থা সিএমএ সিজিএম-এর মালিকানাধীন এবং মাল্টার পতাকাবাহী ‘ক্রিবি’ নামক জাহাজটি বৃহস্পতিবার বিকেলে প্রণালি পার হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে রাখলেও জাহাজটি পারস্য উপসাগর থেকে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিবি প্রধান

মাসুদ চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

আওয়ামী লীগ জনগণ দ্বারা প্রত্যাখ্যাত: মঈন খান

সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে: ট্রাইব্যুনাল

‘হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল দেশের ইতিহাসে প্রথম’

সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

তারেক রহমানকে নিয়ে কুৎসার অভিযোগ রিজভীর

হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি