Sunday , 15 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকা গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
December 15, 2024 8:27 pm

বিনোদন ডেস্ক :

হিজাব না পরে ইউটিউবে লাইভ কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে। ২৭ বছরের এই গায়িকার আইনজীবী মিলাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডয়েচে ভেলে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অপরাধে গায়িকা পারাস্তু আহমাদিকে গ্রেপ্তার করা হয়েছে। হিজাব ছাড়া কালো রঙের স্লিভলেস পোশাকে কনসার্টে পারফর্ম করেন তিনি। গত ১২ ডিসেম্বর এ গায়িকার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সংগীতশিল্পীর আইনজীবী মিলাদ পানাহিপুর গতকাল জানান, পারাস্তু আহমাদিকে উত্তর ইরান থেকে গ্রেপ্তার করা হয়। তার ব্যান্ডের দুই সংগীতশিল্পীকে তেহরানে অবস্থিত তাদের স্টুডিওতে গ্রেপ্তার করা হয়েছে।

১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর, নারীর অধিকার দেশটিতে বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে। কুর্দি ইরানি নারী জিনা মাহসা আমিনির মৃত্যুর পর ২০২২ সালে বিক্ষোভের ঝড় উঠেছিল। পরে ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালায়। যদিও ইরানের অনেক নারী কঠোর পোশাকবিধির পক্ষে নন; বিশেষ করে বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি ঘরে বসে থাকে না: জি এম কাদের

‘বাইডেনের চিঠির পর বিএনপিকে এখন কে ক্ষমতায় বসাতে আসবে’

গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি

ইউক্রেনের নীতিনির্ধারণী অবকাঠামোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পুতিনের

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের নতুন যাত্রা, অভিষেক অনুষ্ঠান

বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জানতে চায় আইএমএফ

মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চেক ডিজঅনার : ক্রিকেটার সাকিবকে আদালতে হাজির হতে সমন জারি

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার