Sunday , 6 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি ঘরে বসে থাকে না: জি এম কাদের

প্রতিবেদক
Newsdesk
October 6, 2024 9:20 pm


নিজস্ব প্রতিবেদক :

দেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানি এবং লাখো মানুষের অবর্ণনীয় দুর্ভোগে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (০৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বন্যায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি জীবনযাপন করছেন। তাদের মাঝে খাবার, ওষুধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে।

বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরি সহায়তা পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরেক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না।

বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতেও দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ