Tuesday , 17 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

‘অশ্লীলতার’ অভিযোগ, সরিয়ে নেওয়া হলো নোরার গান

প্রতিবেদক
Newsdesk
March 17, 2026 9:34 pm

বিনোদন ডেস্ক : 

বড় বাজেট নিয়ে নির্মিত হয়েছে কন্নড় ভাষার সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। এ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এ গানে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি।

গানটি মুক্তির পর অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশ্লীল’, ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে মন্তব্য করেন। এ গানের নাচকে ‘অশালীন’ বলে কেউ কেউ নিষিদ্ধের দাবি তোলেন। অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে গানটি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানিয়েছে, স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি মুক্তি পাওয়ার পরই যৌন ইঙ্গিতপূর্ণ ও অশ্লীল কথার অভিযোগ ওঠে। নেটিজেনদের অনেকে পরিচালকের তীব্র সমালোচনা করেন। গানটি মুক্তির একদিনের মধ্যেই নির্মাতারা ভিডিওটি সরিয়ে নিয়েছে।

নতুন গানটি একযোগে বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে গানটি প্রকাশ করা হয়। সেখানে লাইভ পারফরম্যান্স ও প্রচারণার মধ্য দিয়ে নির্মাতারা গানটি দর্শকদের সামনে আনেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

একজন লেখেন, “অত্যন্ত অশ্লীল, এটা দুনিয়া থেকে বিদাও করো।” অন্য একজন লেখেন, “খুবই সস্তা নোরা।” অনেক দর্শক দাবি করছেন, “এর কথা ও উপস্থাপনা অত্যন্ত নিম্নমানের ও অশালীন।” একজন মন্তব্য করেন, ‘অশ্লীলতার চূড়ান্ত।’ আরেকজন লিখেছেন, ‘গানের লিরিক এত সস্তা ও অশ্লীল কেন?’

‘কেডি: দ্য ডেভিল’ শিরোনামের কন্নড় ভাষার এই সিনেমা পরিচালনা করছেন প্রেম। ২০২৬ সালের ১০ জুলাই এটি মুক্তির কথা রয়েছে। বড় বাজেটের এই অ্যাকশন ঘরানার এই সিনেমায় সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা। তাছাড়াও অভিনয় করেছেন—শিল্পা শেঠি, রমেশ অরবিন্দ, যীশু সেনগুপ্ত প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কমিটির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরই ডাকসু নির্বাচন: ঢাবি কর্তৃপক্ষ

যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন ডিজি-টেক

দেশের প্রয়োজনে বেগম জিয়া ছিলেন অপরিহার্য: নজরুল ইসলাম খান

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি: মির্জা ফখরুল

রাজশাহী সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

রাজধানীর ৪ পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শেখ হাসিনা-রেহানার ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক

লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত