বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশে মুক্তি পেল ‘অ্যানিমেল’

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৭, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ


বিনোদন ডেস্ক :

রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিমেল’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। একই দিনে সিনেমাটির মুক্তির কথা ছিল বাংলাদেশেও কিন্তু তা সম্ভব হয়নি।

আজ (৭ ডিসেম্বর) বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে ছবিটি মুক্তি দেয়া হয়েছে। একই সাথে ৪৮টি হলে মুক্তি পেয়েছে অ্যানিমেল।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, দ্রুতই নাকি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আলোচিত এই সিনেমাটি। তবে নেটফ্লিক্সে ‘অ্যানিমেল’ মুক্তির সম্ভব্য তারিখ জানিয়েছে আগামী বছরের ২৬ জানুয়ারি।

সিনেমাটির মূল ভার্সনে রান টাইম ৩ ঘণ্টা ২২ মিনিট। তবে নেটফ্লিক্সে ভার্সনে সিনেমার দৈর্ঘ্য আরো বাড়ছে ৩০ মিনিট। যা প্রায় চার ঘণ্টার কাছাকাছি।

এর আগে শাহরুখ খানের জওয়ান সিনেমাতেও একই ঘটনা চোখে পড়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্সে সিনেমাটির কিছু দৃশ্য বাড়িয়ে মুক্তি দেওয়া হয়েছে। ‘অ্যানিমেল’র ক্ষেত্রেও একই চিত্র দেখা যাবে।

বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এই সিনেমার গল্প। যেখানে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন সাউথ ইন্ডিয়ান নায়িকা রাশ্মিকা মন্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর ও ববি দেওল প্রমুখ।

এদিকে মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে ছবিটি ব্যবসা করেছে ২৮৬ কোটি ২৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৭৮ কোটি টাকার বেশি। সারা বিশ্বে আয়ের পরিমাণ ৪৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪১ কোটি টাকা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিলের পূর্ণাঙ্গ শুনানি ২ মার্চ

সিদ্ধান্ত পাল্টালো জাপা : বুধবারই শপথ নিচ্ছে

মাহমুদ শাহ, বাংলাদেশ ব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দেখান যিনি !

মাহমুদ শাহ, বাংলাদেশ ব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দেখান যিনি !

আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল: জাতিসংঘ প্রতিবেদন

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ১৭

বিমানের ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবরের নেপথ্যে ‘পরকীয়া’: র‍্যাব

এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা

গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল

৬ মামলায় স্থায়ী জামিন পেলেন মোসাদ্দেক আলী ফালু