বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘বাঘা যতীন’ খ্যাত নির্মাতা অরুণ রায় আর নেই

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

বছরের শুরুতেই টালিউডের আকাশে নক্ষত্রের পতন। মারা গেছেন দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমার নির্মাতা অরুণ রায়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোররাতে কলকাতার আরজি কর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন একাধিক তারকা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন অরুণ রায়। এ কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় নির্মাতাকে। বুধবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

গেল বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন অরুণ রায়। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে পাড়ি জমালেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে অভিনেতা বিরসা দাশগুপ্ত লিখেছেন, ‘এটা ঠিক করলে না অরুণ দা।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘নির্মাতা অরুণ রায় আর নেই। নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে। অরুণদা আমাদের মনের ভিতর থেকে যাবেন সারা জীবন।’

২০১১ সালে ‘এগারো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখেন অরুণ রায়। ‘হীরালাল’ দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার বানানো শেষ সিনেমা ‘বাঘাযতীন’। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ জগতে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি

বড়দিনে আতশবাজি-পটকা ফোটানোসহ ডিএমপির নানা নিষেধাজ্ঞা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে চড়, তদন্ত করছে পুলিশ

ভোরে ৪ থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে একমত বিজিবি-বিএসএফ

মিত্ররা ইসরাইলের সঙ্গে‘ যুদ্ধে পিছ পা হবে না’: ইরান

দ্বাদশ নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন : নজরুল ইসলাম খান

আশুলিয়ায় স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্বর্ণালঙ্কার লুট