শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গণতন্ত্র এখনো নাগালের বাইরে: গয়েশ্বর

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৫, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণতন্ত্র এখনো নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই যে নির্বাচন হবে। তবে ভোট গণনার আগ পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যাবে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের সতর্ক করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, আমাদের সতর্ক থাকতে হবে। কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।’

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা জানান, তিনি কেবল চেয়ারপারসন নন, জাতির অভিভাবকও। গণতন্ত্রের জন্য তিনি লড়ে যাচ্ছেন। তিনি নিজে কখনো জন্মদিন পালন করতেন না, দলের পক্ষ থেকেই আয়োজন করা হতো।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে বলে প্রত্যাশা এই নেতার।

খালেদা জিয়ার জেল জীবনে নিপীড়নের সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে, নেতাকর্মীদের কথা বিবেচনা করে ২০০৮ সালে নির্বাচনে যেতে হয়েছিল বেগম জিয়াকে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি চলতে পারে না: অর্থমন্ত্রী

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান রিজভীর

সাবেক এমপি নুরুন্নবীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টিতে টানাটানি

কক্সবাজারে জায়গা নিয়ে উপজেলা প্রশাসন ও বনবিভাগের বিরোধ

বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে: কাদের

হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ঢাকা : তৌহিদ

কলমাকান্দায় স্কুল ভবন নির্মাণে কোটি টাকার অনিয়ম, ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগের ক্ষেত্রে অনিয়ম পেয়েছে দুদক