Tuesday , 4 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান রিজভীর

প্রতিবেদক
Newsdesk
February 4, 2025 4:03 pm

নিজস্ব প্রতিবেদক :

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্রুত সুষ্ঠু ভোট দেয়া।

সম্প্রতি ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতাদের সাথে নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সাংবাদিকদের এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, না হলে জনমনে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাঁধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখা উচিত।

বিএনপির এ নেতা জানান, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। মানুষ কষ্ট পাচ্ছে। গ্যাস, পণ্যের দর বাড়তে থাকলে মানুষের নাভিশ্বাস উঠে যাবে।

বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নিয়ে বিএনপির ভাবনা কেমন? প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কাজ করছে। তারা রাজনীতি করতে পারবে কি না, এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

১৩ বিয়ে করা মইদুল গ্রেপ্তার, থানায় হাজির ছয় স্ত্রী

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

আগামীকাল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা

পরিবেশ রক্ষায় সবাইকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবাসীর স্ত্রী নিয়ে পালিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযান: ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ আটক স্বামী

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপনের সিদ্ধান্ত

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার