বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপি জোট থেকে সরে এলো নাগরিক ঐক্য, এককভাবে মান্নার নির্বাচনের ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২১, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পর বিএনপির জোট থেকে সরে এসেছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দল একই পথে হাঁটলো।

তার নির্বাচনি আসন বগুড়া-২ এ ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।

এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনও ফল না আসায় সোমবার (১৯ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি।

এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৩৮

১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না : সালাহউদ্দিন আহমদ

সেই রিকশাচালকের জামিন

‘প্লট দুর্নীতি’: শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত

প্রশাসনে আওয়ামী লীগের দোসর’রা বহাল তবিয়তে কাজ করছে: ফখরুল

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

সচিবের সঙ্গে দুর্ব্যবহারের জেরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পুলিশ ক্ষমতার কেন্দ্র হতে চায় না: আইজিপি

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

আঠারোর নির্বাচনের এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ