Friday , 1 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের ষড়যন্ত্র আছে: সালাউদ্দিন টুকু

প্রতিবেদক
Newsdesk
August 1, 2025 6:56 pm

টাঙ্গাইল প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই, তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মালিক জনগণ। মানুষ তাদের ভোটের অধিকার চায়। আমরা মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করেছি। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।’

টুকু বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশের প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামেলি কার্ডটা থাকবে মায়েদের নামে। যাতে ওই সংসারের মধ্যে মায়েরা ফ্যামেলি কার্ডের মাধ্যমে টাকা পাবে প্রতি মাসে। যাতে করে মায়েরা যেন ওই পরিবারে সম্মানিত হয়। এতে করে মায়েদের আরও শক্তি বৃদ্ধি পাবে। এটা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে।’

বিএনপি এই নেতা আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীতে বাংলাদেশ কে পরিচালনা করবে। বিগত সরকার আমলে কিশোর গ্যাং তৈরি করে সারাদেশে মাঠে নামিয়েছিল। আজকের কিশোররা আগামীর বাংলাদেশ। কিশোরদের আগামীতে আর কেউ যেন পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নেব।’

এ সময় উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

 

সর্বশেষ - রাজনীতি