Monday , 29 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
June 29, 2026 2:46 pm

অপরাধচিত্র ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংষ রান্না করায় বাড়ি থেকে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত বুধবার তারা একজনের কাছ থেকে তথ্য পান একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। এরপর তারা সেখানে যান।
ওই সময় বাড়িতে থাকা চার পুরুষ সরে যান দাবি করে পুলিশ বলেছে, ওই নারীরাও চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সময় তাদের আটক করা হয়।
ওই সময় বাড়ি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়।
পুলিশের এসপি অভিষেক সিং বলেছেন, ‘আমরা তিন নারীকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।’
পুলিশ জানিয়েছে, এই তিন নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন।
ওই তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। এরপর তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। সেইসঙ্গে ওই বাড়ি থেকে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন, এই গরুর মাংস কোন জায়গা থেকে আনা হয়েছে সেটি খুঁজে বের করতে তারা আলাদা তদন্ত করবেন। এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিলেন কি না সেটিও খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - রাজনীতি