সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৮, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।”

তিনি নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের জনগণ এখনো এ পদ্ধতির জন্য প্রস্তুত নয়। তার দাবি, যারা পিআর দাবি করছেন, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি আশা প্রকাশ করেন, ডাকসুতে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের সমাবেশ

সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নারী নিহত

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টির জামিন নামঞ্জুর করে পুলিশে দিলেন হাইকোর্ট

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টির জামিন নামঞ্জুর করে পুলিশে দিলেন হাইকোর্ট

পুনর্বহাল চেয়ে সচিবালয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লের প্রধান উপদেষ্টা

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

আমাদের সম্প্রীতি অপপ্রচার ও হুমকি দিয়ে ভাঙা যাবে না: রিজভী

ভারতে ভয়ংকর রূপে ফিরেছে করোনা, ৪ দিনেই আক্রান্ত ১৭০০!