রবিবার , ৮ মার্চ ২০২৬ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৮, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী শাখা ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুম-এর নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় সংগ্রামে নারীরা সাহস, ত্যাগ ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে স্বাধীনতার এত বছর পরও দেশের নারীরা ঘরে-বাইরে নানা ধরনের সহিংসতা, ধর্ষণ, নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন—যা উদ্বেগজনক বাস্তবতা।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে নারীর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে নারীদের শুধু অংশগ্রহণকারী নয়, বরং পরিবর্তনের অগ্রণী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

এই লক্ষ্যকে সামনে রেখে নারীর নিরাপত্তা, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করার সংগ্রামে সারাদেশের নারীদের সংগঠিত করার উদ্দেশ্যে ‘জাতীয় নারীশক্তি’ আত্মপ্রকাশ করেছে বলে জানানো হয়।

ঘোষিত কাঠামো অনুযায়ী, আহ্বায়ক মনিরা শারমিন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। সদস্য সচিব ডা. মাহমুদা মিতু চিকিৎসক সমাজ থেকে বিভিন্ন আন্দোলন ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত ছিলেন। এছাড়া মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমও দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

ঘোষিত কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত