Saturday , 14 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জনবিচ্ছিন্ন হওয়ায় আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
December 14, 2024 3:25 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে তারা আজ (শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে) উপস্থিত হতে পারে নাই।’ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আমরা সব সময় আশাবাদী। আমরা আশা করি, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন।

তিনি বলেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ১৯৭১ সালে আমরা জাতির বরেণ্য ব্যক্তিদের হারিয়েছি। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায় আব্দুস সালামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাংবাদিককে গালাগাল টেকনাফের ইউএনওকে ওএসডির নির্দেশ : মন্ত্রিপরিষদ সচিব

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫

নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরানো নিয়ে ট্রাইব্যুনালের রায় প্রকাশ

লাকসামে ডাকাতিয়া নদীতে আর্চ সেঁতুর নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি

দ্বাদশ নির্বাচনের বিজয়, গণতন্ত্রের বিজয়: প্রধানমন্ত্রী

দেশে জঙ্গিবাদ-চরমপন্থি আগের তুলনায় অনেক কমেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ মার্চ: ইসি আলমগীর

এপ্রিলের শেষ সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন