শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৪, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান পরিচালনা করে সজিবকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার জন্য বের হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র ‍দিয়ে তাদের উপর দফায় দফায় হামলা চালায়। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নং এজাহারনামীয় আসামি।

সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার এজাহারনামীয় আসামি সজিবুর রহমান সজিবকে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খিলগাঁওয়ে অবৈধ হাসপাতাল-ক্লিনিকে র‍্যাবের অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

রমজানে অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

সামাজিক নিরাপত্তায় প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে

দেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ নয়াদিল্লির প্রেসক্রিপশনে হচ্ছে-আলতাফ চৌধুরী

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি, বাজেট ১৭২ কোটি টাকা

জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: র‍্যাব ডিজি

মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকের বিচার চান গয়েশ্বরের

সরকারি চাকরিজীবীদের সম্পদের তালিকা নেওয়ার পরামর্শ আইএমএফের

চাঁদাবাজির কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে : ডিএমপি কমিশনার

এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল