মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন হবে: বিএনপি

প্রতিবেদক
Newsdesk
মে ২৭, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেছে, নির্বাচনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে।

এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকারসহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশিগগির সম্ভব জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জনআকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তামান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা বলা ফ্যাসিবাদী আওয়াজ: রিজভী

মেট্রোরেলে সিট দখল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম

স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

শাপলা কলিসহ নিবন্ধন পেলো এনসিপি

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

অগ্নিসন্ত্রাসীদের মদদদাতাদেরও বিচার হতে হবে : তথ্যমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করলেই গ্রেপ্তার: আইজিপি

দেশের শিক্ষাব্যবস্থা খুবই নাজুক : শিক্ষা উপদেষ্টা