সোমবার , ২৩ জুন ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপি মব কালচার সমর্থন করে না: সালাহউদ্দিন আহমেদ

প্রতিবেদক
Newsdesk
জুন ২৩, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মব কালচার সমর্থন করেনা উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ সোমবার ২৩ জুন গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি মব কালচারে বিশ্বাস করে না। সাবেক সিইসিকে এভাবে অবমাননা করা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

তিনি বলেছেন, বিএনপি এ ধরনের ঘটনার পক্ষে দল কখনও অবস্থান নেয়নি। যদি প্রমাণিত হয় যে, দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক শিষ্টাচার ও আইনের শাসনে বিশ্বাসী। ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এ ধরনের হেনস্তার ঘটনায় বিএনপি কোনোভাবেই সমর্থন দেয় না।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জটিল রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করছে সরকার

ভোটের ফল একজনের ইচ্ছায় নির্ধারিত: মঈন খান

৯০৩ কোটি টাকা আত্মসাৎ : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনরসহ ২৬ জনের নামে মামলা

ঢাকার ছয় স্থানে চালু হচ্ছে ন্যায্য মূল্যে ‘জনতার বাজার’

গুরুত্বপূর্ণ জায়গায় দোসরদের রেখে সংস্কার সম্ভব নয়: তারেক রহমান

সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে সরকারের কার্যক্রম

সিরিয়ায় ইসরায়েলি সেনাদের প্রবেশ

সিদ্ধিরগঞ্জে বাসায় আগুন: দগ্ধ দুই বোনের মৃত্যু

সাবেক মন্ত্রীর বাসায় মিলল ৩ কোটি টাকা, ৮৫ ভরি সোনা ও বিদেশি মুদ্রা