Monday , 5 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

প্রতিবেদক
Newsdesk
October 5, 2026 11:08 pm

রাবি প্রতিনিধি :

পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে, রবিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহত হন। হামলার ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

হামলার পর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এদিকে হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। পাশাপাশি ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলও একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আজ সুচিত্রা সেনের প্রয়াণ দিবস

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ২

জেলেনস্কিসহ ৭ দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী

সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত আইইডি সদৃশ বস্তু উদ্ধার, পরে নিষ্ক্রিয়

ফিলিস্তিনের পতাকা ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান, সিঙ্গাপুরে নিষিদ্ধ ম্যাসিভ অ্যাটাক

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল

অপ্রতিরোধ্য ছিনতাইকারী, টাকা-গয়নার সঙ্গে যাচ্ছে জীবনও