Tuesday , 7 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

রাজধানীতে অভিযান, গ্রেফতার ৪০৬

প্রতিবেদক
Newsdesk
July 7, 2026 10:49 am

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে পুলিশ জানায়,   গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩১ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে  ১২০ জন, গুলশান বিভাগে ৩২ জন , উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট বড় বিভিন্ন সাইজের (পুরাতন) টুকরা ১৫ (পনেরো) টি, ১ টি চাকু, ১ টি এন্টিকাটার, ৫ টি মোবাইল, ০১ টি মোটর সাইকেল ও নগদ ৮৩৫০ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজনীতি