রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হাতিরঝিলে দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম জিলানী (৫৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার তলপেটে গুলি লেগেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক।

এ দিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জিলানীর মেয়ে শেফালী আক্তার জানান, তার বাবা একজন রিকশাচালক। উলন এলাকায় তাদের বাসা। গোলাগুলির সময় তার বাবা বাসার সামনে অবস্থান করছিলেন। হঠাৎ তলপেটে গুলি লাগে তার। পরে স্থানীয় লোকজন তার বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. সেলিম বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বরগুনার উপকূলীয় সাগর ও নদীতে বেড়েছে ইলিশ আহরণের পরিমাণ

ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

তফসিলের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা

১৫ বছর সবাই চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল: উপদেষ্টা এম সাখাওয়াত

চট্রগ্রামের বনায়ন মোল্লা সিন্ডিকেটের পেটে! নেপথ্যে সিএফ রেজাউল

পদ্মা সেতুর উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

পদ্মা সেতুর উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

বন কর্মকর্তাদের জন্য ঝুঁকি ভাতা চালুর উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: সাংবাদিকদের শফিকুল