বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শেখ হাসিনার ভাতিজা মঈন রিমান্ড শেষে কারাগারে

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩১, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)-এর আদালতে আসামি মঈন উদ্দিন আবদুল্লাহকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস।

এ সময় তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। ওই সমাবেশ ঘিরে ২৭ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে আহত হন এবং শামীম নামের এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় তিনি ৫ দিনের পুলিশ রিমান্ড ভোগ করেছেন।

পুলিশ জানায়, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মঈন। এর আগে ২৫ অক্টোবর রাতে তাকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‌্যাব ডিজি

সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে: মুজিবুল হক চুন্নু

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে ‘জিপিএমএস’ পদ্ধতি চালু

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় থাকবে পুলিশ

‘৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন’

প্রধানমন্ত্রীর কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর

ব্যাংক খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে

ব্যাংক খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত