মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় থাকবে পুলিশ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৪, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন শুরু করেছে এমআরটি পুলিশ। প্রতিটি ট্রেনে দুই জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, মেট্রোরেলের কোচের ভেতরে এমআরটি পুলিশ সদস্যদের টহলের সুযোগ দেওয়া হয়েছে। তারা প্রতিটি ট্রেনে অবস্থান করে নিরাপত্তা নিশ্চিত করবেন। একটি ছয় কোচের ট্রেনে দুই জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং ১০টি চলমান ট্রেনে ২০ জন পুলিশ সদস্য কাজ করবেন। তারা সকাল ও দুপুরের শিফটে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে, স্টেশনগুলোতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

এমআরটি পুলিশ সদস্যরা যাত্রীদের সঙ্গে থাকা শিশু-বৃদ্ধ মানুষ ও মালামাল হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন। এছাড়া, নাগরিকদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সমস্যার সমাধানে কাজ করবেন তারা।

মেট্রোরেল এবং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৩ সালের নভেম্বর কাজ শুরু করে এমআরটি পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আনার হত্যা: তদন্তে অনেকের নাম বেরিয়ে আসছে : ডিবি প্রধান

এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময়

পাংশায় বাঁশঝাড়ে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

চোখের চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

আনারের মৃত্যুর রহস্য উদঘাটনে দুই দেশ একযোগে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন

পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে: আইজিপি

ডিম, মাংসের বাজার স্থিতিশীল থাকলেও স্বস্তি নেই মাছ বাজারে

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা হাসান