Friday , 18 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন দুই শ্রমিক

প্রতিবেদক
Newsdesk
October 18, 2024 5:35 pm

সাভার(ঢাকা ) প্রতিনিধি :

ঢাকার সাভারে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভার উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ এলাকার প্রবাসী লাল মিয়ার বাড়ি নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে প্রাণ হারান তারা।

মৃত আনিসুল রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে ও সাইফুল ভোলার দৌলতখানের চরপাতা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামে আনিসুল। তবে বেশ কিছু সময় পেরিয়ে গেলেও ভেতর থেকে সে কোনো সাড়া দিচ্ছিল না। পরে ভেতরে যান সাইফুল। এরপর আর তারও সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস এসে দুইজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১০

রোজার আগে চিনির দাম বাড়ল কেজিতে ২০ টাকা

পিআর পদ্ধতি কি তা দেশের জনগণের জানা নেই : রিজভী

৫ বছরে সম্পদের পাহাড়: কুষ্টিয়ার সাবেক এমপি সরওয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিযোগিতা করে ধান কেনা থেকে বিরত থাকতে হবে: খাদ্যমন্ত্রী

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের

চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না: বিজিবি প্রধান

ঋণ জালিয়াতিতে নাফিজ সরাফাতসহ ৪ জনের বিরুদ্ধে মামলা