মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক এমপি শম্ভু ছয় দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১২, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শরীফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে শম্ভুকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাত বার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য হন শম্ভু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৯ অক্টোবর সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরবে জামায়াত

বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা আপিলে বাতিল

সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ

বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না: আসিফ মাহমুদ

রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগেও শেষ হয়নি মামলার বিচার

দু’হাতে পিস্তল নিয়ে গুলি করা সেই রুবেল ৫ দিনের রিমান্ডে

হত্যার হুমকি পেয়ে থানায় জিডি ব্যারিস্টার সুমনের

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও

স্কুল-কলেজ পরিচালনা পর্ষদে থাকতে বিএ-এমএ পাস লাগবে

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা