Monday , 15 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা মাসুদুর রহমান গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
July 15, 2024 6:32 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা মো. মাসুদুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। রোববার (১৪ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ জুলাই) র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

গ্রেপ্তার মাসুদুর রহমান কুষ্টিয়া সদরের আব্দুল মহসিনের ছেলে।

এএসপি শিহাব করিম বলেন, গ্রেপ্তার মাসুদুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা ও দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। রাজধানীর মোহাম্মদপুর থানা ও শেরেবাংলা নগর থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন তিনি।

তিনি বলেন, আত্মগোপনে ‘হিযবুত তাহরীর’র কার্যক্রম অব্যাহত রাখেন। গ্রেপ্তার মাসুদুর রহমান ২০০৭ সালে পড়াশোনা করা অবস্থায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র সঙ্গে জড়িত হন। তিনি এমবিএ শেষে একটি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত থাকা অবস্থায় উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

এ ছাড়া বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করছিলেন। পরবর্তীতে ২০১২ সালে দুই মামলায় তিনবার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ

দেশের মানুষ এতদিন স্বাধীন ছিল না: চরমোনাই পীর

নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের ‘লাশ’ কলকাতা থেকে উদ্ধার

ভোটের ফল ঘোষণার সমাপ্তি টানল নির্বাচন কমিশন

রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

সরকারি দলের এমপিরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না: জামায়াত আমির

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনীর গুলি, আহত বাংলাদেশি এক জেলে

খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই: আইনমন্ত্রী