Saturday , 5 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক সচিব জাহাংগীর কারাগারে

প্রতিবেদক
Newsdesk
October 5, 2024 7:42 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোর নিহত হয়। এ ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মঙ্গলবার (১ অক্টোবর) তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আব্দুল মোতালিব (১৪) মারা যায়। তার বুকে ও গলায় গুলি লাগে।

এ ঘটনায় ২৬ আগস্ট মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩শ’ জনকে আসামি করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় ইজিবাইক চালকদের বিক্ষোভ : ৯ দফা দাবিতে সড়ক অবরোধ

কারাগার থেকে মুক্তি পেলেন এ্যানি

১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজীর: ফখরুল

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি রানা, সম্পাদক উজ্জ্বল

রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

জাপা’র শরিকদের আসনে নৌকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে : ওবায়দুল কাদের

বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা

দু-একদিনের মধ্যে গ্যাসের সমস্যা কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিট