Friday , 13 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইংল্যান্ড-ওয়েলসে নিষিদ্ধ সাকিব

প্রতিবেদক
Newsdesk
December 13, 2024 10:48 pm

ক্রীড়া ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব কাটিয়ে দিয়েছেন ১৮ বছর। এই সময়ে অসংখ্য মাইলফলক স্পর্শ করেছেন। বল হাতে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। দুঃসংবাদ পেলেন ক্যারিয়ারের শেষ সময়ে এসে। অবৈধ অ্যাকশনের দায়ে ইংল্যান্ডের সকল ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সে কারণে বোলিং অ্যাকশন শুধরে ফেরার আগপর্যন্ত ইংল্যান্ডের কোনো ধরনের প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না তিনি।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব। সে ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এই মাসের শুরুতে লাউবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি।

সাকিবের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ১০ ডিসেম্বর থেকে। সেদিনই সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার ফল ইসিবি হাতে পেয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। দেখার বিষয়, এবারের পরীক্ষায় সাকিব ফিরতে পারেন নাকি আবারো ঝামেলায় আটকে যেতে হয়।

উল্লেখ্য, আইসিসির বোলিং অ্যাকশনের নিয়মানুযায়ী, বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রীর বেশি অ্যাঙ্গেলে বাঁকানো হলেই সেটা ‘অবৈধ অ্যাকশন’ বলে বিবেচিত হয়। সেক্ষেত্রে সাকিবকে আইসিসি নির্ধারিত এই সীমার মধ্যে থেকেই ফিরতে হবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

টিসিবি পণ্যসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

সামাজিক মাধ্যমে তরুণীদের টার্গেট করে অনলাইন দেহ ব্যবসা, গ্রেপ্তার ৮

স্ত্রীসহ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্গাপূজা ঘিরে গুজব-উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন : নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনজুড়ে ভয়ের পরিবেশ, মানা হচ্ছে না আচরণবিধিও: নাহিদ

গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক: রিজওয়ানা হাসান

আমাদের উন্নয়নের দর্শন বদলাতে হবে: পরিবেশ উপদেষ্টা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে গুরুত্বপূর্ণ ইস্যু তুলবে ঢাকা