Thursday , 3 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টিসিবি পণ্যসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

প্রতিবেদক
Newsdesk
October 3, 2024 8:26 pm

নেত্রকোনা থেকে জাহিদ হাসান :

নেত্রকোণার কেন্দুয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে এক বিএনপি নেতাকে আটক করার খবর দিয়েছে পুলিশ। এসময় ওই নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনীভাবে রাখা টিসিবির পণ্য জব্দ করা হয়। আটক হচ্ছেন, উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূইয়া। তিনি একই ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা। জব্দ পন্যের মধ্যে রয়েছে, ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও সয়াবিন তেল ৭২ লিটার।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামে অভিযান চালিয়ে টিসিবির এসব পণ্য জব্দসহ তাকে আটক করা হয়।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কার্ডের মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে চাল, ডাল-তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপি নেতা আবুল হাসেম ভূইয়া। গোপন সংবাদে সকালে বাল্লা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনা সদস্য ও পুলিশের যৌথবাহিনী। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে বেআইনীভাবে মজুদ করে রাখা টিসিবির চাল, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যায়। তখন তাকে আটক করা হয়।

ওসি মিজানুর রহমান বলেন, আবুল হাসেম ভূইয়া থানায় আটক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে

পীরগঞ্জে বাণিজ্যিক ভিত্তিতে শিম চাষ করছেন চাষিরা

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী

১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নেয়া ‘ভাইরাল’ সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয়

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

এই সময়ে গুরুত্বপূর্ণ নীতিমালা একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না :মির্জা ফখরুল

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক