মো. রিয়াজুল হাসান চয়ন, নীলফামারী প্রতিনিধি:
ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় চেতনায় যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সৈয়দপুরের ইসলামবাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মুহাম্মাদ জাহাঙ্গীর আলম
মাহফিলে প্রধান আলোচক ও আমন্ত্রিত আলেম হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম বেলালী (দা.বা.), খতিব, কাহারোল কেন্দ্রীয় জামে মসজিদ, দিনাজপুর; হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ মু’তাসীম বিল্লাহ, মুহাদ্দিস, জামে আরাবিয়া মাদ্রাসা এবং খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, সৈয়দপুর; হযরত মাওলানা মুহাম্মাদ নূর আলম (দা.বা.), মুহাদ্দিস, দারুল উলুম মাদ্রাসা এবং খতিব ও ইমাম, বড় মসজিদ, ইসলামবাগ, সৈয়দপুর।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুফতি আব্দুল মজিদ, প্রধান মুফতি, জামে আরাবিয়া মাদ্রাসা এবং খতিব ও ইমাম, বাইতুর রহমত জামে মসজিদ; আলহাজ্ব হাফেজ মুহাম্মাদ কেফায়েতুল্লাহ, সাবেক খতিব ও ইমাম, বাইতুন নূর জামে মসজিদ, ডালপট্টি, সৈয়দপুর।
মাহফিলে আমন্ত্রিত আলেম-ওলামারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্ব এবং যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, ধর্মীয় চেতনা জাগ্রত করা, কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

















