রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১১, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার সরকারের চার সচিব ও তিনটি সংস্থার চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

যাদের নোটিশ পাঠানো হয়েছে, তারা হলেন— বাণিজ্যসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রক এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান।

আইনজীবী মাহমুদুল হাসান জানান, ইলিশ আমাদের জাতীয় মাছ হলেও অতিরিক্তি দামের কারণে দেশের দরিদ্র মানুষ এই মাছ কিনতে পারে না। মধ্যবিত্ত মানুষও ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর ফলে দেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরও বেড়েছে।

সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ না করলে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে বলেও জানান মাহমুদুল হাসান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির

‘সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধা!’

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

জুলাই মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১,০৭১ মিলিয়ন ডলার

দেশের অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজে আটক যুবদল নেতা, মারধরের ভিডিও ভাইরাল

বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১

১১ মাসে রেমিট্যান্স বেড়েছে ১৯৬ কোটি ডলার

দাবি আদায়ে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে