শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

করোনায় দুই জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
জুন ১৩, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ সময় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ওই দুই জন নারী। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০, আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা আর আরেকজন চট্টগ্রাম বিভাগের। একজন সরকারি, অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই দুই জনসহ এ বছর করোনায় তিনজনের মৃত্যু হলো।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১৫ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৯ জন ঢাকার। চট্টগ্রাম ও কুমিল্লা জেলার দুই জন করে। কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছেন এক জন করে। দেশের বাকি ছয় বিভাগে এ সময় কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে অমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

সর্বশেষ - রাজনীতি