Wednesday , 16 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক: রিজওয়ানা হাসান

প্রতিবেদক
Newsdesk
July 16, 2025 8:47 pm

নীলফামারী প্রতিনিধি : বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

তিনি বলেছেন, হামলার ঘটনায় ইতোমধ্যে নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ এবং আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে নীলফামারীতে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও উপদেষ্টা রিজওয়ানা হাসান।

আলোচনা সভা শেষে বিকেলে একই গাড়িতে করে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তারা সড়ক অবরোধের মুখে পড়েন। এ সময় এসসিপি নেতাকর্মীরা ওই অবরোধ কর্মসূচি পালন করছিলেন।

ওই সময় রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জে যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পুলিশ ও আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার হয়েছিল। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ ছিল জনগণের প্রত্যাখ্যান—সেটি সম্পন্ন হয়েছে। এখন বিচারিক দিকটি বিচার বিভাগ দেখবে।

রিজওয়ানা হাসান বলেন, আমরা যখন দায়িত্ব নেই তখন আমাদের সঙ্গে কোনো প্রশাসনিক সুবিধা বা কাঠামো ছিল না। গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় পাশে থাকা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়ে কেবল মাথা নেড়ে সম্মতি জানান। পরে তারা সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে বৈঠকে হামলা পরিষদ ভাংচুর

আন্তর্জাতিক স্ক্যামারদের নতুন ঠিকানা বাংলাদেশ!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ছাত্রলীগের একাংশের, বন্ধ শাটল ট্রেন-বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ছাত্রলীগের একাংশের, বন্ধ শাটল ট্রেন-বাস

তিন ঘণ্টার চেষ্টায় ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

শেখ হাসিনা ও পরিবারের ৩১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

গ্যাস অনুসন্ধানে ২০২৮ সালের মধ্যে ১৩৫টি কূপ খনন করা হবে: উপদেষ্টা

বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বৈঠক

‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না’