রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৭ রানে ফাহিমের ৫ উইকেট, রেকর্ড গড়লেন নবী

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

ফাহিম আশরাফের তোপে আসা যাওয়ার মিছিলে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। তার ফাইফারের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে কীর্তি গড়েন মোহাম্মদ নবী।

রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বরিশাল-সিলেট। টস জিতে ব্যাটিং করতে নেমে ১৮.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় সিলেট।

৩.১ ওভারে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন ফাহিম আশরাফ। এ ছাড়া ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী-জেমস ফুলার। বিপিএলে নবীর উইকেট সংখ্যা ৭৪টি। বিদেশিদের মধ্যে এটি সর্বোচ্চ। ৭৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।

সিলেটের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আহসান ভাটি। ২টি ছক্কা ও ১টি চারে ২৯ বলে এই রান করেন ভাটি। ১৯ বলে ২৪ রান করেন জাকের আলী। ১টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান জাকের। এ ছাড়া আরিফুল হক ১২ ও তানজীম হাসান সাকিব ১৩ রান করেন।

ব্যাটিং করতে নেমে শুরুতেই হোচট খায় সিলেট। পাওয়ার প্লে শেষের আগেই ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পুরো আসরজুড়ে ধুঁকতে থাকা দলটি।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে সেলিনা হায়াৎ আইভীর এসক্লুসিভ ইন্টারভিউ

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে সেলিনা হায়াৎ আইভীর এসক্লুসিভ ইন্টারভিউ

নির্বাচনে কালোটাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করুন: দুদক চেয়ারম্যান

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

৮ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স ফেব্রুয়া‌রি‌তে

সব ধরনের সবজির দাম বেড়েছে, কমেছে মুরগি দাম

থার্টিফার্স্টে সন্ধ্যার পর হাতিরঝিল প্রবেশে নিষেধাজ্ঞা

অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

সরকারি চাকরিতে কোটা পাচ্ছেন না ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা

স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ ওএসডি

‘খালেদা জিয়াকে অনন্তকাল মনে রাখবে দেশের মানুষ’