Sunday , 21 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ ইয়াবা

প্রতিবেদক
Newsdesk
June 21, 2026 5:52 pm

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজার বিমানবন্দরে ঢাকা যাওয়ার পথে ৯ হাজার ৮২৫টি ইয়াবাসহ জেসমিন আক্তার (৩৭) নামে এক নারী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আটক জেসমিন আক্তার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়নহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।রবিবার (২১ জুন) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় এই বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে আটক করা হয়।কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা জানান, সকালে কক্সবাজার থেকে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইটের ওই নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর তার হোল্ড লাগেজ স্ক্যানিং করা হচ্ছিল। এ সময় স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের স্ক্রিনে লাগেজটিতে সন্দেহজনক বস্তুর উপস্থিতি ধরা পড়ে।তিনি আরও জানান, পরবর্তীতে নারী যাত্রীর উপস্থিতিতে লাগেজটি খুলে তল্লাশি চালানো হয়। এ সময় তার ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করা অবস্থায় কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে দেখা যায়, সেখানে ৯ হাজার ৮২৫টি ইয়াবা রয়েছে। মাদকসহ হাতেনাতে ধরা পড়ায় ঘটনাস্থল থেকেই ওই নারীকে আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারী যাত্রীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় নেমেই ‘ছিনতাইকারীর ছুরিতে’ প্রাণ গেলো যুবকের

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পলিটেকনিকের ক্র্যাফট ইন্সট্রাক্টরদের গ্রেড বৈষম্য দূর করার দাবি

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপি আনার হত্যা: ঝিনাইদহে আ.লীগ নেতা গ্যাস বাবু আটক

বেড়েছে এলপি গ্যাসের দাম

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপি জনগণকে সরকার পতনের উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

৬০ কোটি রুপি প্রতারণা মামলায় শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ