সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

একনেক সভায় ৪৮৩.৪৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৬, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মোট ব্যয়ের মধ্যে ৩৯০ দশমিক ৮৪ কোটি টাকা সরকার দেবে, আর বাকি ৯২ দশমিক ৫৯ কোটি টাকা আসবে প্রকল্প ঋণ বা অনুদান থেকে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের নবম এবং বর্তমান সরকারের প্রথম সভায় এ অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলো হলো— স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘জেনারেল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (জিএসআইডিপি-২)’-এর ব্যয় বাড়িয়ে ১ হাজার ৪৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা।

অন্যদিকে ‘চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ (সিডিএসপি-৪)’ প্রকল্পের মোট ব্যয় কমিয়ে ৩০ দশমিক ৭১৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

‘আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের ব্যয় ২২৮ দশমিক ৪৪৫৪ কোটি টাকা বাড়িয়ে মোট ৫৩৩ দশমিক ৫৪৯২ কোটি টাকা করা হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং সুবিধা আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১ হাজার ২১৩ দশমিক ৭০ কোটি টাকা করা হয়েছে। এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের ব্যয় ২৬ দশমিক ৪৯ কোটি টাকা বাড়িয়ে মোট ১৩৯ দশমিক ৩০৯৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের জুনে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: দুলু

পালানো ওসিকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

আওয়ামী লীগ নেতারা কীভাবে পালিয়েছে তার তদন্ত হচ্ছে : শফিকুল আলম

১৩ বিয়ে করা মইদুল গ্রেপ্তার, থানায় হাজির ছয় স্ত্রী

এবারও ফ্রিজ, এসি ও টিভিতে দেশসেরা ব্র্যান্ড ওয়ালটন

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার

হরতালে কিছু ঘটবে না, নগরবাসী আতঙ্কিত হবেন না: ডিএমপি কমিশনার

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

বিএনপি যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

নারীদের কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করতে অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে: প্রধান উপদেষ্টা