Monday , 15 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

নেতাকর্মীদের মুক্তি চেয়ে রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Newsdesk
January 15, 2024 3:23 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কারাগারে আটক সব রাজবন্দীদের মুক্তির দাবিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, ডামি নির্বাচন বাতিল ও অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আকরামুল হাসান মিন্টু, রবিউল ইসলাম রবি, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. সালাউদ্দিন মোল্লা, ডা. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল হালিম খোকন, এজমল হোসেন পাইলট, আশরাফ বাবু, তারেক উজ জামান তারেক, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহসিন মোল্লাহ্, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সেনাকুঞ্জে গেলেন খালেদা জিয়া

সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

থার্ড টার্মিনাল: বিপুল অর্থ লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক

দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ

আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা

ঘন কুয়াশায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, পিতা-পুত্র নিহত

ব্যাংক ঋণের ৭৭ শতাংশই নিয়েছেন কোটিপতিরা

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে: উপদেষ্টা নাহিদ

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার: খলিল

আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি