Sunday , 3 May 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুদকের মামলায় সাবেক আইজি বেনজীরের বিচার শুরু

প্রতিবেদক
Newsdesk
May 3, 2026 5:07 pm

নিজস্ব প্রতিবেদক : 

১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন আজ রোববার শুনানি শেষে অভিযোগ গঠনের এই আদেশ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো।

এদিন দুদকের পক্ষে মীর আহমেদ আলী সালাম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন হাফিজুল ইসলাম।

চার্জশিটে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেন।

এতে আরও বলা হয়েছে, বেনজীর আহমেদ এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক: রেলওয়ে উপদেষ্টা

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনার আহ্বান শিক্ষামন্ত্রীর

জিডি নিতে টালবাহানা, তদন্তেও অনীহা: পুলিশি গাফিলতিতে দীর্ঘ হচ্ছে নিখোঁজ শিশুদের তালিকা

শুধু ভোটের অধিকারের জন্য আন্দোলন হয়নি: হাসনাত আবদুল্লাহ

পলাশবাড়ীতে বাস-ট্রাক ভাঙচুর, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা

৫ আগস্ট জেলখানায় গুলি করে হত্যা: শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

৭ কলেজের শিক্ষার্থীদের বাস বন্ধ ও থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাতীয় পরামর্শ সভা

প্রধানমন্ত্রী আগামীকাল আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন