মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পূর্বাচলে দুই প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১২, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ


নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার পূর্বাচলে দুইটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো পাঁচ জনকে।

রূপগঞ্জের কাঞ্চন সড়কের শিমু মার্কেট এলাকায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত ৮ জনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, ঢাকাগামী একটি প্রাইভেট কারের চাকা ফেটে অন্য আরেকটি লেনের ওপর গিয়ে পড়ে। এ সময় আরেকটি প্রাইভেট কারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন আট জন। তাদের মধ্যে চার জন মারা গেছেন। অন্যরা হাসপাতালে ভর্তি।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারগুলোকে জব্দ করে সরিয়ে নিয়েছে হাইওয়ে পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

৬০ বেসরকারি ব্যাংকের সক্রিয় ১২টি, টাকা নিয়ে গেছে পরিচালকরা: অর্থ উপদেষ্টা

২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে অস্ত্রসহ ২ ভাড়াটে খুনি গ্রেপ্তার

শপথ নিলেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য

জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে মির্জাগঞ্জের ইউএনও’কে সম্মাননা স্মারক প্রদান

দ্বিতীয় দিনের অবরোধ চলছে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের