বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এবার ঈদযাত্রায় এক টাকাও ভাড়া বাড়বে না: সড়ক পরিবহনমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৫, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

এবারের ঈদযাত্রায় যাত্রীদের এক টাকাও বাড়তি খরচ হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে দুই থেকে তিন কোটি মানুষ ঢাকা ছাড়বে। পৃথিবী এটিই একমাত্র দেশ, যেখান থেকে একসঙ্গে এত মানুষ একটি নগর ছেড়ে যায়। এটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এবারের যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তির হবে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না।’

অবশ্য সমিতি অথবা শ্রমিক সংগঠন সমঝোতার মাধ্যমে যে চাঁদা নিয়ে থাকে, সেটাকে চাঁদাবাজি বলতে নারাজ সড়ক পরিবহনমন্ত্রী।

মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘এবারের ঈদযাত্রায় একটি টাকাও ভাড়া বাড়বে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।’

চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে ২১ মার্চ। এবারের ঈদে টানা সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের ৪ দিন পর বিসিএস ক্যাডার হ্যাপিকে কক্সবাজারে উদ্ধার

শুক্রবার মুক্তি পাচ্ছে শাহরুখের ডানকি

ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কিন্তু অতিরিক্ত মুনাফা নয়: অর্থ উপদেষ্টা

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে দিল বাংলাদেশ

আইফোনে এখনো সেই ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকে কেন

ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না: মোহাম্মদ ফরাসউদ্দীন

নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

চাচা-চাচিকে বাবা-মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি, দুদকের মামলা

উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে : সেতুমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী