Wednesday , 6 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

যশোরে অস্ত্র–বিস্ফোরকসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
Newsdesk
December 6, 2023 5:30 pm


যশোর প্রতিনিধি :

যশোরে অস্ত্র, বোমা ও বিস্ফোরক দ্রব্যসহ চরমপন্থী সংগঠনের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মনিরামপুর উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রুপন কুমার সরকার।

গ্রেপ্তাররা হলেন– অভয়নগর উপজেলার ডহর মহিষহাটি গ্রামের অমিতাভ বিশ্বাস (২৩), মনিরামপুরের মহিষদিয়া গ্রামের প্রতাপ মন্ডল (২১), জাহিদ হাসান (৩৬) ও প্রান্ত ধরকে (১৯) গ্রেপ্তার করা হয়।

এ গোয়েন্দা কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ঘের দখলের ঘটনাকে কেন্দ্র করে কাজ করছিলো পুলিশের এলআইসি টিম। তারই ধারাবাহিকতায় রাতে মনিরামপুর উপজেলার একাধিক স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ১টি ওয়ান শুটার গান, ১টি হাতবোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, ‘এই চক্রটি বিভিন্ন চরমপন্থী সংগঠনের নামে অভয়নগর ও মনিরামপুর উপজেলায় নানা অপরাধ কর্মকান্ড ঘটিয়ে আসছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অমিতাভের বিরুদ্ধে সুন্দলী ইউপি সদস্য হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাত কলেজের আন্দোলন চলবে

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলো নিপুণকে

গাজায় ইসরায়েলি হামলা ফের শুরু, তীব্র নিন্দা বাংলাদেশের

ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল

ফেব্রুয়ারিতে রোডম্যাপ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

বিচ্ছিন্ন অপরাধ দমনে র‌্যাবের কঠোর অবস্থান

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

পটুয়াখালী-৩ আসনে কার্যক্রম চালাতে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির !

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী