Friday , 14 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজার কেবল পর্যটন শহরই নয়, অর্থনীতিরও কেন্দ্র: ড. ইউনূস

প্রতিবেদক
Newsdesk
March 14, 2025 7:50 pm

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের সমুদ্রতীরের যেকোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব।

নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, আমরা ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে।

প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্যপ্রযুক্তিরও একটি শহর হতে পারে।

এ সময় পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ুশক্তির (বায়ুপ্রবাহের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন) সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন তিনি।

এ ছাড়া স্থানীয় জনগণের কাছে তাদের ওপর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান ড. ইউনূস।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপির দলীয় প্যাডে সার ডিলারের তালিকা : আওয়ামী লীগ-জাপা আত্মীয়-স্বজন মিলে মিশে একাকার

তাহিরপুরে বিদেশি মদের চালানসহ দুই যুবক গ্রেপ্তার

সোনালী ব্যাংকের সঙ্গে খাদ্য অধিদপ্তরের চুক্তি

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

তথ্য উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ

কুমিল্লায় আইফোনসহ নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল পাহাড়ে

অমর্ত্য সেন স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন: জামায়াত আমির

ফেব্রুয়ারি থেকে ৩০ টাকা দরে মিলবে ওএমএসের চাল

নড়াইল-২ আসনে মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন, ‘গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও’