মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না নির্বাচন কর্মকর্তারা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

‎নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তারা গণভোটের প্রচার করতে পারবেন। তবে তাঁরা পক্ষে বা বিপক্ষে প্রচার করতে পারবেন না।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণভোটের বিষয়ে কমিশনের অবস্থান কী? জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। নির্বাচনী কাজের দায়িত্বে যাঁরা থাকবেন তাঁরা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। রিটার্নিং কর্মকর্তা যখনই তিনি হয়েছেন, তখনই তিনি কোনো পক্ষের লোক নন। আমার কোনো রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা কোনো পক্ষে প্রচার চালাচ্ছেন না।’

সরকার এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা গণভোটের ‘হ্যাঁ’র পক্ষে প্রচার করছেন—এটা আসলে কতটা আইনসংগত বলে মনে করছেন? জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।’

এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং মাঠ কেমন আছে? জানতে চাইলে তিনি বলেন, ‘মাঠপর্যায়ে পরিদর্শন করে যেটুকু দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার আছে।’

জামায়াত ও এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘দুটি দলের যে অভিযোগ ছিল, প্রতিটি আমরা খুব মনোযোগের সঙ্গে শুনেছি এবং সমাধানের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

একটি দল থেকে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে—এমন আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে কোনো আশঙ্কা সঠিক হবে না। ইনশা আল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সবাই দেখবে, জাতি দেখবে, বিশ্ব দেখবে, একটি সুন্দর নির্বাচন হয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১২৮টি আসনে ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৯৪টি মামলা করা হয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি হামলায় ইরানের সেনাপ্রধান নিহত

ভারতের বিপক্ষে মাঠে নামার একদিন আগেই একাদশ ঘোষণা করল ইংল্যান্ড

জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না: আইজিপি

সরকারের বিভিন্ন উদ্যোগে বিপর্যয় থেকে অর্থনীতি রক্ষা পেয়েছে: সিপিডি

নতুন মামলায় গ্রেফতার আনিসুল সালমান পলক, ৫ দিনের রিমান্ডে শাহে আলম

২০২৩ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১৪৩২ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সেনাসদস্যদের প্রত্যাহার

নাশকতার মামলায় : বিএনপি নেতা রবিউলসহ ৭৩ জনের কারাদণ্ড

ইসরাইল সফর করেছেন কিন্ত মোসাদের সদস্য নন!

ইসরাইল সফর করেছেন কিন্ত মোসাদের সদস্য নন!

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর