সোমবার , ২৬ মে ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নতুন মামলায় গ্রেফতার আনিসুল সালমান পলক, ৫ দিনের রিমান্ডে শাহে আলম

প্রতিবেদক
Newsdesk
মে ২৬, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ চারজনকে আরও নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ ছাড়া নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

গ্রেফতার দেখানো অপর দুই নেতা হলেন-সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন।

আদালত সূত্র বলছে, গুলশান থানায় করা মামলায় সালমান এফ রহমান, মিরপুর থানার মামলায় আনিসুল ও পলক, উত্তরা পূর্ব থানার মামলায় আসাদুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগেই সালমান এফ রহমান, আনিসুল হক ও পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরে নতুন মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শাহে আলম মুরাদকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শাহে আলম মুরাদকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান ও আনিসুল। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন পলকসহ অন্যরা।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণ উচিত: তথ্য প্রতিমন্ত্রী

ঢামেকের মর্গে পড়ে আছে গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

নিষেধাজ্ঞা মুক্ত সাকিব, যা জানাল বিসিবি

দালাল নির্মূলে ঢামেকে অভিযান, আটক ৪৯

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

মোহাম্মদপুরে আসাদুল হত্যা: নেপথ্যে মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব

নিরাপদ পানির অভাবে মারা যাবে আরও অনেক ফিলিস্তিনি: জাতিসংঘ

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: অন্তর্বর্তী সরকারকে রিজভী