Monday , 26 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঘুষ-দুর্নীতির অভিযোগ: ডিএনসিসি প্রশাসককে দুদকে তলব

প্রতিবেদক
Newsdesk
January 26, 2026 9:30 pm

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের নভেম্বর মাস থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক কিছু তথ্য-প্রমাণ পাওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের পাঁচজনই এসেছেন রাঙামাটির এক বিদ্যালয় থেকে

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের পাঁচজনই এসেছেন রাঙামাটির এক বিদ্যালয় থেকে

স্কুল পরিচালনায় রাজনৈতিক নেতারা ভালোকে মন্দে পরিণত করেছেন: বিধান রঞ্জন

সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ

স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষে স্লোগান: মডেল সিমু আক্তারসহ দুইজন রিমান্ডে

ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুলের স্বীকারোক্তি

চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ

ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সরকার : নাহিদ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল