Saturday , 7 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্কুল পরিচালনায় রাজনৈতিক নেতারা ভালোকে মন্দে পরিণত করেছেন: বিধান রঞ্জন

প্রতিবেদক
Newsdesk
December 7, 2024 6:10 pm

যশোর প্রতিনিধি :

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘স্কুল পরিচালনায় কমিউনিটি নেতাদের অন্তর্ভুক্তি ভালো। কিন্তু রাজনীতির কারণে ভালোটি মন্দতে পরিণত করা হয়েছে। ফলে এখন আমাদের ভালো কাজ করতে হবে, যাতে উদাহরণ হয়ে থাকে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টায় যশোর সার্কিট হাউসে যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, স্কুলে শিক্ষার্থীকে এমনভাবে স্বাক্ষর জ্ঞান করে তুলতে হবে, যাতে সে সব ক্ষেত্র থেকে জ্ঞান আহরণে আগ্রহী হয়ে ওঠে। একইসঙ্গে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

সভায় প্রাথমিক অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হাকিমসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে মতামত দেন। পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে ৭টি শ্রেণি ও সাতজন শিক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর ও শিশু শিক্ষার্থীদের নিরাপত্তাবান্ধব ভবনের দাবি জানান।

 

 

সর্বশেষ - জেলার খবর