মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১০, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং এটা রাজনৈতিক সমঝোতার দলিল বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জানান, দু’একটি দল এটা নিয়ে সমালোচনা করছেন।

আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সমালোচনা করছে তারাই পরে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। বিরোধী দল সংবিধান নিয়ে গায়ের জোরে বক্তব্য দিচ্ছেন। বিএনপি সংবিধান মেনেই এ পর্যন্ত চলছে। আগামীতেও চলবে। সংবিধানের অন্তর্ভুক্ত করার আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার সুযোগ নাই।’

সাংবিধানিক যেকোনো বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ সুপ্রিমকোর্টের রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত