সোমবার , ১২ মে ২০২৫ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডিএনসিসি মহাখালী হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার চালু, চিকিৎসা বিনামূল্যে

প্রতিবেদক
Newsdesk
মে ১২, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান চলমান তাপপ্রবাহের মোকাবিলায় হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। এখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে।

সোমবার (১২ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা ববি এ তথ্য জানান।

এছাড়া, চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণকে নির্দেশ প্রদান করেছে ডিএনসিসি প্রশাসক।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্মদিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে।

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি জরুরি জনগুরুত্বপূর্ণ সেবা অন্তর্ভুক্ত করেছে। হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকগণ ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
তৃতীয় বর্ষের পরীক্ষার সময় জানা গেল তিনি ঢাবির ছাত্রই নন

তৃতীয় বর্ষের পরীক্ষার সময় জানা গেল তিনি ঢাবির ছাত্রই নন

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

পালিয়ে আসা সেনাদের দুয়েক দিনের মধ্যে ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে অস্ত্র–বিস্ফোরকসহ গ্রেপ্তার ৪

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যে চিন্তিত নয় সরকার: ওবায়দুল কাদের

১০ সিটির মেয়রকে গতি বাড়াতে বললেন স্থানীয় সরকারমন্ত্রী

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

৭১ পরিবেশক, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন

দুদিনে ঢাকার সড়কে ১ কোটি টাকার বেশি জরিমানা

আইজিপি হলেন বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাত