মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: সানাউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের ডিসেম্বর মাস ধরে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জও দেখছে না কমিশন।

জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকারের ভোট করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট করবে কমিশন।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখেছি, পাঁচ স্তরের স্থানীয় নির্বাচন করতে হলে এক বছরের মতো সময় লাগে। আমাদের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান অকার্যকর হয়নি, কিছু হয়েছে। এ কন্ডিশনাল বিষয়গুলো নিয়ে স্পেসিফিক টাইমলাইন দেওয়া সম্ভব নয়। জাতীয় নির্বাচন ব্যহত হয় এমন কিছুর বিষয়ে কমিশন সজাগ থাকবে।

এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ভূয়া পরিচয় দিয়ে অভিনব প্রতারণা

১০ বিষয়ে বিএনপি-ইসলামী আন্দোলনের ঐকমত্য

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক কারাগারে

মালিবাগে রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র : তথ্য উপদেষ্টা

ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার প্রমাণ পাইনি: ইডেন কলেজ অধ্যক্ষ

চাঁদাবাজ, দখলবাজের জায়গা বিএনপিতে নেই: আমান উল্লাহ আমান

ঊর্ধ্বতন ৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নির্বাচিত সরকারের সঙ্গে কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী চীন: মির্জা ফখরুল